ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ক্যালগেরিতে জাবি সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব

কানাডার ক্যালগেরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কানাডার স্থানীয় সময় রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ক্যালগেরির বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রছাত্রীরা ইস্ট-ওয়েস্ট কলেজ মিলনায়তনে সমবেত হয়। সাবেক শিক্ষার্থীদের আগমনে শীতকালীন পিঠা উৎসব-আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। ক্ষণিকের জন্য হলেও সাবেক শিক্ষার্থীরা ফিরে যায় তাদের নিজ ক্যাম্পাসে, নিজ ভুবনে।

সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণে পুরো অনুষ্ঠানটি ফিরে পায় প্রাণের এক অন্যরকম স্পন্দন, স্মৃতি রোমন্থন সবাইকে নিয়ে যায় তাদের নিজ ছাত্রজীবনের সেই সব দিনগুলোতে। বক্তাদের স্মৃতি রোমন্থনে উঠে আসে পুরানো সেই দিনের কথা, সেই সবুজ-ছায়ায় ঘেরা প্রিয় বিশ্ববিদ্যালয় চত্বরের কথা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বায়াজিদ গালিব জানান, সত্যিই এ এক অন্যরকম অনুভূতি। সুযোগ পেলেই শৈশবে ফিরে যাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। প্রবাসে অনেক দিন পর সবাইকে একত্রে পেয়ে খুবই ভালো লেগেছে। পরিবার পরিজন নিয়ে অন্যরকম অনুভূতিতে দিনটি পার করেছি।

dhakapost

সাবেক শিক্ষার্থী মির্জা আরিফা আহমেদ জানান, প্রবাসে পুরোনো দিনের বন্ধুদের সঙ্গে ফিরে গিয়েছিলাম সেই চিরচেনা সবুজে ঘেরা ক্যাম্পাসে। পরিবার পরিজন নিয়ে খুবই আনন্দ উপভোগ করেছি।

সাবেক শিক্ষার্থী নেওয়াজ খতিব আহমেদ তমাল জানান, কর্মব্যস্ততাময় প্রবাস জীবনে এ ধরনের অনুষ্ঠান, মিলনমেলা আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা আমাদের রয়েছে।

এবারের আয়োজনে অগ্রণী ভূমিকায় ছিলেন মুন্নি, জেবিন, তারেক ও তমাল। পিঠা উৎসবে নানারকম শীতের পিঠা, খেজুর গুড়ের পায়েশসহ বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পরিবেশন করা হয়। পরিবার পরিজন নিয়ে সবাই খাবার উপভোগ করেন।

পিঠা উৎসব শেষে ঘোষণা করা হয়, আগামী গ্রীষ্মে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আলবার্টার কোনো এক হ্রদের কাছে পরবর্তী মিলনমেলার আয়োজন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ক্যালগেরিতে জাবি সাবেক শিক্ষার্থীদের পিঠা উৎসব

আপডেট সময় ১০:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২