ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতি অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুব আলমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ নোয়াখালীতে কান্না করায় ১৪ দিনের শিশুকে পানির ড্রামে ফেলে হত্যা, মা গ্রেপ্তার ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম

মুর্শিদাবাদে সেপটিক ট‍্যাংকে পড়ে প্রাণহানি ৩ শ্রমিকের

ভারতের মুর্শিদাবাদে সেপটিক ট‍্যাংকে পড়ে ৩ শ্রমিকের প্রাণহানি হয়েছে।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) সাকালের এ ঘটনায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া।

স্থানীয় এলাকাবাসী সূত্রে প্রকাশ, স্থানীয় এক বাসিন্দার বাড়িতে সেপটিক ট‍্যাংকের কাজ চলছিল। কাজ করতে গিয়ে প্রথমে ১ জন পড়ে যান। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে যায় আরও ৩ জন সহকর্মী। ওই সেপটিক ট‍্যাংকে জ্ঞান হারান ৪ জন। স্থানীয় এবং প্রশাসনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। হরিহরপাড়া ব্লক স্বাস্থ‍্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। ১ জনের অবস্থা আশংকাজনক ছিল। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

পুলিশ সূত্রে প্রকাশ, মৃতেরা হলেন যথাক্রমে  মনিরুল শেখ, রজব আলি এবং মাজু বিশ্বাস। মৃতদের প্রত‍্যেকের বাড়ি হরিহরপাড়ার মাদারতলায়। এনিয়ে এলাকায় নিহতদের পরিবারের আত্মচিৎকারে শোকবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতি অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

মুর্শিদাবাদে সেপটিক ট‍্যাংকে পড়ে প্রাণহানি ৩ শ্রমিকের

আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩