ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ানোর ঘোষণা

ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী ৪ অক্টোবর থেকে নতুন ভিসা ফি কার্যকর হচ্ছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

আগেই অবশ্য ভিসা ফি বৃদ্ধি করার কথা বলেছিল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী এ বছরের জুলাইয়ে এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন, জনখাতের মজুরি বৃদ্ধিতে সহায়তায় ভিসার আবেদনের ফি বাড়ানো হবে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানায়, নতুন ফি কাঠামোর ঘোষণায় ব্রিটিশ সরকার বলেছে- আগামী ৪ অক্টোবর থেকে যারা যুক্তরাজ্য ভ্রমণ করতে চান ছয় মাসের ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আগের ফির সঙ্গে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ১২৭ পাউন্ড বেশি পরিশোধ করতে হবে।

আগে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসা ছিল ১০০ পাউন্ডের। নতুন সংস্কারের ফলে সেটে বেড়ে ১১৫ পাউন্ডে দাঁড়িয়েছে। আগে স্টুডেন্ট ভিসা ফি ছিল ৩৬৩; এখন সেটি ৪৯০ পাউন্ড হচ্ছে।

যুক্তরাজ্যের প্রবেশ ছাড়পত্র; অবস্থান ও দেশটির ত্যাগের আবেদনের ক্ষেত্রেও বাড়তি ফি কার্যকর হবে। এর মধ্যে কাজ ও পড়াশোনার বিষয়টিও রয়েছে। স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি ও কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি ফিও এতে যুক্ত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের ভিসা ফি বাড়ানোর ঘোষণা

আপডেট সময় ০১:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩