ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

৫ হাজার টাকা জরিমানা দেখে জ্ঞান হারালেন মোটরসাইকেলচালক

শরীয়তপুরে ট্রাফিক পুলিশের ৫ হাজার টাকার মামলায় জ্ঞান হারিয়েছেন এক মোটরসাইকেলচালক। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ও হেলমেট না থাকায়তা তাকে মামলা দেয়  সদর ট্রাফিক বিভাগ। এতে তিনি জ্ঞান হারান। সোমবার (২১ আগস্ট) শরীয়তপুরের মনোহর বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অজ্ঞান হওয়া ব্যক্তি হলেন, গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আব্দুল লতিফ জমাদারের ছেলে নেছার উদ্দিন (৩০)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

মঙ্গলবার (২২ আগস্ট) শরীয়তপুর সদর ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাফিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মনোহর বাজার মোড়ে চেক পোস্ট বসায় ট্রাফিক পুলিশ। এ সময় নেছার দুই যাত্রী নিয়ে শরীয়তপুর থেকে নাগেরপাড়ার দিকে রওয়ানা করলে চেক পোস্টে তার লাইসেন্সসহ কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। কিন্তু তার কয়েকমাস আগে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুলিশ তাকে ডিজিটাল ডিভাইসে পাঁচ হাজার টাকার মামলা দেয়। এ সময় জরিমানার অংক দেখে জ্ঞান হারিয়ে ফেলেন নেছার।

শরীয়তপুর সদর ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম জানান, নেছার উদ্দিনের ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ আর ওভারলোড নিয়ে গাড়ি চালাচ্ছিল। অনলাইন ডিভাইসে তাকে মামলা দেওয়া হলে জরিমানা আসে ৫ হাজার টাকা। টাকার পরিমাণ দেখে নেছার অচেতন হয়ে পড়েন। তার সহযোগীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

৫ হাজার টাকা জরিমানা দেখে জ্ঞান হারালেন মোটরসাইকেলচালক

আপডেট সময় ১২:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩