সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ইসি

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি প্রস্তাব পাঠানোর নথি ইসির অনুমোদনের অপেক্ষায় আছে।

অশোক কুমার দেবনাথ বলেন, অনুমোদন পেলে মন্ত্রিপরিষদ বিভাগকে একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হবে।

গত ১৭ জুলাই উপনির্বাচনটির ভোটগ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে বানানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দূতাবাস থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতি দাতা কনফেডারেশন ও দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন।

এতে সরকারপ্রধানও হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২

হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ইসি

আপডেট সময় ০৫:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩