ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭ জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী জীবনের কোনও সিলেবাস নেই: মোদি নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রিজভী যুক্তরাষ্ট্রে ৫.৬ মাত্রার ভূমিকম্প শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা

জোভান-পায়েলের ‘কাটুস কুটুস কোরবানি’

মফস্বলের দুটো পাশাপাশি পরিবার। এক পরিবার জোভানের, অন্যটিতে পায়েল। জোভান ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে শুনলেন, এবার তার বাবা পায়েলের বাবার সাথে যৌথভাবে কোরবানি দেবেন। গরু কেনা হবে একসঙ্গে। তারপর জোভান এবং পায়েলের মাঝে সেই গরু নিয়ে তৈরি হয় নানা জটিলতা।

এমনই এক মফস্বলের প্রেমময় ও মজার গল্পে হাজির হবে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। দুজনকে নিয়ে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক ‘কাটুস কুটুস কোরবানি’ নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এর চিত্রনাট্য করেছেন জোবায়েদ আহসান।

নির্মাতা জানান, এর গল্পে দেখা যাবে কোরবানির গরুটিকে ঘিরে জোভান ও পায়েলের মধ্যে চলা নানা প্রতিযোগিতা। যেমন, জোভান চাইবেন গরুটা তার বাসায় থাকবে। পায়েল বলবেন, না আমার বাসায়।
জোভান গরুকে খাওয়াতে মাঠে নিয়ে যাবে। পায়েল ভাববেন সে গরু নিয়ে তার বাসায় চলে গেছে!

এরপর দুজনার এই গরু জটিলতার রেশ গড়াবে দুই পরিবারের মধ্যেও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটির মাধ্যমে মফস্বলের কোরবানি কালচারের কিছু বাস্তব চিত্র উঠে আসবে এই নাটকটির মাধ্যমে। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৬৭

জোভান-পায়েলের ‘কাটুস কুটুস কোরবানি’

আপডেট সময় ১১:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩