ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

ঢাবির আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্স স্থগিত

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ‘প্রফেশনাল এলএলএম’ কোর্স নামের সান্ধ্যকালীন কোর্স কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৫ জুন) এ সংক্রান্ত একটি চিঠি আইন বিভাগে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) বিপুল কুমার সাহা স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, ‘অনিবার্যকারণবশত অত্র দফতরের ০২-০৫-২০২৩ তাং রেজি:/শিক্ষা- ৩/৭৬৭০৬-১১ এবং ১৭-০৫-২০২৩ তাং রেজি: শিক্ষা-৩/৭৯৯৮২-৮৭ নং চিঠির কার্যকারিতা স্থগিত করা হলো। একইসঙ্গে, বিভাগ/অনুষদের উন্নয়ন ও বিকাশ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মরত বিভিন্ন পেশাজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কোর্স/অ্যাকাডেমিক কর্মসূচি পরিচালনার জন্য সুচিন্তিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হলো।’

এর আগে গত মাসের ১৭ তারিখে ‘প্রফেশনাল এলএলএম’ নামের সান্ধ্যকালীন কোর্স চালুর উদ্যোগ নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি দেয় আইন বিভাগ। পরবর্তীতে বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইন সমিতি’ এই কোর্স বন্ধের দাবি জানিয়ে উপাচার্যের সাথে দেখা করে।  যার পরিপ্রেক্ষিতে উপাচার্য আইন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করে এই কোর্স স্থগিত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

ঢাবির আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্স স্থগিত

আপডেট সময় ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩