ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পছন্দের খাবার খেলেও বাড়বে না ওজন

প্রায়ই কাজের চাপে শরীরচর্চার জন্য ন্যূনতম সময়ও অনেকে বের করতে পারেন না। শরীরচর্চা না করলে আমাদের মেটাবলিক রেট কমে যায়। শুরু হয় শরীরে একাধিক রোগের উপসর্গ। তাই ওজন বৃদ্ধি ঠেকাতে প্রথম থেকেই এই কয়েকটি খাবার অবশ্যই তালিকায় রাখবেন।

তবে মনে রাখাতে হবে, খাবার খেতে হবে ক্যালোরি মেপে। পেট ভরে খাওয়া যাবে না। এখান থেকেও হতে পারে হজমের সমস্যা। তাই ওজন কমাতে সবচেয়ে ভালো হয় বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খাওয়া। আর প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত খিদেও পায় না। কারণ প্রোটিন হজম করতে সময় লাগে। যে কারণে খিদে দেরিতে পায়।

প্রোটিনের মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম। বিশেষ করে ছোট মাছ। চিকেনের সুপ তৈরি করে খাওয়া যাবে। উদ্ভিজ্জ প্রোটিনও রাখুন ডায়েট লিস্টে। ছোলা ও মুগ বেশি করে খান, পনির খান। ডিমের কুসুম বাদ দিয়ে খাবেন। ডিম প্রোটিনের খুব ভাল উৎস। ডিমের মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন ডি। তাই ডিম খেলে খিদের অনুভূতি কম হয়। চিজ অমলেট বা ডিম ভাজার পরিবর্তে ডিম সিদ্ধ করে খান। ডিম সিদ্ধর সঙ্গে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ মিশিয়ে নিন।

মৌসুমি ফল খেতে পারেন, যেমন- আপেল, নাশপাতি, বেদানা, পেয়ারা, শসা, আঙ্গুর, আনারস, পেঁপে ইত্যাদি। কলা দিনে একটার বেশি খাবেন না। কারণ কলার মধ্যে বেশি পরিমাণ ক্যালোরি থাকে। আনারস, আপেল, নাশপাতি এসব মিশিয়ে খেলে ওজন কমবেই। এছাড়াও খেতে পারেন বিভিন্ন রকম ড্রাই ফ্রুট। আমন্ড, ওয়ালনাট খেতে পারেন। খেতে পারেন সালাদ। সালাদের মধ্যে থাকে নানা রকম সবজি। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফাইবার আমাদের খিদা কমিয়ে দেয়।

Tag :

One thought on “পছন্দের খাবার খেলেও বাড়বে না ওজন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পছন্দের খাবার খেলেও বাড়বে না ওজন

আপডেট সময় ০২:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২