ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অফিসের চেয়ার নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে গুলি

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অফিসের চেয়ার নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে সহকর্মীকে গুলি করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মী। পুলিশের বরাতে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সহকর্মীর ছোঁড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। পুলিশ জানিয়েছে, যে ব্যক্তি গুলি করেছেন তার নাম আমান জাঙ্গরা। তিনি হরিয়ানার হিসারের স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।

অপরদিকে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তির নাম বিশাল (২৩)। তিনি গুরুগ্রামের ফিরোজ গান্ধীর ৯ নং সেক্টরে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন তারা। সেখানে গিয়ে আহত বিশালকে প্রথমে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরপর বিশালের পরিবারকে খবর দেওয়া হয় এবং তার ভাই বাদী হয়ে পরবর্তীতে আমানের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আমানের বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।

আহত বিশাল পুলিশকে তার জবানবন্দিতে জানিয়েছেন, গত মঙ্গলবার অফিসের ভেতর আমানের সঙ্গে একটি চেয়ার নিয়ে তার কথা কাটাকাটি হয়। বুধবার আবার একই বিষয় নিয়ে তাদের ঝগড়া হয়। দ্বিতীয়বার এ নিয়ে দ্বন্দ্ব হওয়ার পর তিনি অফিস থেকে বের হয়ে যান।

বিশাল আরও জানিয়েছেন, যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন আমান পেছন থেকে এসে একটি পিস্তল বের করে তাকে গুলি করে পালিয়ে যান। ঘটনাটি ঘটে রামাদা হোটেলের কাছাকাছি একটি জায়গায়।

অভিযুক্ত আমানকে ধরতে এখন পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ডিসিপি ইস্ট ভিরন্দ্রর ভিজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

অফিসের চেয়ার নিয়ে দ্বন্দ্বে সহকর্মীকে গুলি

আপডেট সময় ১২:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩