ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পুলিশ কর্মকর্তা মাহরুফার জানাজা অনুষ্ঠিত

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মরহুমা মাহরুফা হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে এ পুলিশ কর্মকর্তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমার সহকর্মীগণ ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.মনজুর রহমান জানান, জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি, ডিএমপি কমিশনার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, বিসিএস উইমেন নেটওয়ার্ক এবং ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্যগণ।

মরহুমার মরদেহ তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মাহরুফা হোসেন গতকাল (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আইজিপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পুলিশ কর্মকর্তা মাহরুফার জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩