ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তাঁরা সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান করবেন।

নির্ধারিত তারিখে যোগদান না করলে তাঁরা চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাঁদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তাঁর ক্ষেত্রে এ আদেশ প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে এক হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে এই  লিঙ্কে ক্লিক করুন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ

আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬