ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

এই সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) একটি প্রতিনিধিদলকে সৌজন্য সাক্ষাৎ প্রদানকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। ডিজাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে অন্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি-সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৬:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬