ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ

তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন

জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিল করা তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে তালতলী উপজেলায় ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প, বস্ত্র ও অন্যান্য দেশীয় পণ্যের প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পর্যটনশিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বরগুনা জেলার বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন

তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন

আপডেট সময় ০৬:০০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬