ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাজাহান খানের পারিবারিক প্রতিষ্ঠান ও একটি বহুতল ব্যবসায়িক ভবনে ভাঙচুর, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদারীপুর শহরের মডেল থানার সামনে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের পারিবারিক বহুতল ব্যবসায়িক প্রতিষ্ঠানে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই সময় শহরের সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের সামনের দরজার গ্লাস ভাঙচুর ও একাধিক ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সার্বিক ইন্টারন্যাশনাল হোটেলের নিরাপত্তাকর্মী মো. বজলুর শেখ বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত হোটেলে হামলা চালায়। তারা ২০টির মতো ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬