ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ ময়মনসিংহে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক

ফেনীর ফাজিলপুরে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থীকে আটক করেছেন আনসার সদস্যরা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরা উদ্ধার করা হয়।

জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সকালে টহলের সময় চার কিশোরকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় ব্যাগ তল্লাশি করা হয়। তখন ব্যাগ থেকে ইটের টুকরা পাওয়া যায়।

আটক ব্যক্তিরা হলেন ধলিয়া ইউনিয়নের দৌলতপুরের আনোয়ার হোসেনের ছেলে ইমরান (১৭), ফরহাদ নগরের আবদুল মান্নানের ছেলে মো. শাহেদ (১৮), লেমুয়া ইউনিয়নের টঙ্গিরপাড়ের মো. শাহাজানের ছেলে মো. শাকিল (১৮) এবং একই ইউনিয়নের রাজনগরের ইকরামুল হকের ছেলে মো. মহিন (১৮)। তাঁরা সবাই ফাজিলপুর সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাওয়ার্ডের লোভে ডলারের বাজারে কারসাজি, কৃষি ব্যাংকের ভয়াবহ জালিয়াতি

ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজশিক্ষার্থী আটক

আপডেট সময় ০৭:২৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬