ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের এক মাস পার হওয়ার আগেই জেবিন আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত জেবিন উপজেলার চারগাছ গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জেবিন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল নামে দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর ২০২৬ সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। পরে তাঁর শাশুড়ি ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।

মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। কসবা থানার এসআই রবিউল জানান, বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে এসআই শাহিন ঘটনাস্থলে যান।

সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিলেন। এসআই শাহিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬