ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু সোমবার পোশাক শ্রমিকদের নতুন মজুরি জানাবে মালিকপক্ষ সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো অনলাইন পোর্টাল নজর বিডির চতুর্থ বর্ষে পদার্পণ পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত, ১৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা

বিশ্বে মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের বেশি বেশি সন্তান জন্ম দিয়ে গির্জার শিক্ষায় খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। খ্রিস্টানদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই বার্তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যে।

শনিবার (২১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গত বৃহস্পতিবার এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টটির সঙ্গে ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করে দেন তিনি। সেখানে লেখা ছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।’

লেভিটের পোস্টে খ্রিস্টানদের জন্য বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পোস্টটি ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পারিবারিক মূল্যবোধ ও ধর্মের ওপর তার গুরুত্ব দেওয়ার বিষয়টিকে সমর্থন করলেও অন্যরা সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত কি না।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও তুলে ধরেছেন অনেকে। তাদের কেউ কেউ বলেছেন, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

একজন মন্তব্যকারী লিখেছেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ—পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে পশ্চিমা দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের পরিচর্যা কেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলেন, বেশি সন্তান নিন। এরপর তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’ তৃতীয় একজন মন্তব্য করেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদ মার্কেট ও নিউমার্কেটে নতুন নেতৃত্ব, সভাপতি পরাগ, সম্পাদক রাজু

মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদের প্রতি ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা

আপডেট সময় ০৯:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬