ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে

হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৩০ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মালবিকা দেবনাথের বিরুদ্ধে ‘কমিশন সিন্ডিকেট’ পরিচালনা, ঘুষ বাণিজ্য, ভুয়া বিল তৈরি ও নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার, সেবাগ্রহীতা ও এলাকাবাসীর দাবি, এই দুই কর্মকর্তার যোগসাজশে শুধু হাজীগঞ্জেই নয়, ইতিপূর্বে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে কর্মরত থাকাকালীনও একই ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে।

হাজীগঞ্জে কমিশন বাণিজ্য ও ভুয়া বিলের সিন্ডিকেট: স্থানীয় ঠিকাদারদের একাংশের অভিযোগ, হাজীগঞ্জ এলজিইডির প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকে উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথ ৩ শতাংশ হারে টাকা আদায় করেন এবং এর মধ্য থেকে ১ শতাংশ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে পৌঁছে দেন। নির্ধারিত হারে এই ‘কমিশন’ না দিলে কোনো ফাইলই অনুমোদন পায় না বলে অভিযোগ রয়েছে। ফলে ঠিকাদাররাও বাধ্য হয়ে কাজের মান কমিয়ে দিচ্ছেন। অভিযোগের আরেকটি গুরুতর দিক হলো, কাজ না করেই কিংবা আংশিক কাজ করে শতভাগ কাজের ভুয়া মূল্যায়ন প্রতিবেদন (এমবি) তৈরির মাধ্যমে সরকারি অর্থ উত্তোলন। ঠিকাদারদের দাবি, মালবিকা দেবনাথের মাধ্যমে এসব ভুয়া এমবি প্রস্তুত হয় এবং কাজী কামরুল ইসলাম তাতে চূড়ান্ত স্বাক্ষর করেন। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণকাজে ঠিকাদারকে ৮০ লাখ টাকা অগ্রিম বিল দেওয়ার অভিযোগও উঠেছে, যা পাওয়ার পর ঠিকাদার নিম্নমানের কাজ করছেন।

সরেজমিন চিত্র ও দাপ্তরিক অনিয়ম: সরেজমিন অনুসন্ধানে হাজীগঞ্জের বিভিন্ন গ্রামীণ সড়ক, কালভার্ট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার প্রকল্পে চরম অনিয়মের চিত্র দেখা গেছে। কার্যাদেশ অনুযায়ী পাথর, বালু ও বিটুমিনের সঠিক অনুপাত না মেনে নামমাত্র সামগ্রী দিয়ে কাজ শেষ করায় অনেক সড়ক নির্মাণের কয়েক মাসের মধ্যেই ধসে পড়েছে বা পিচ উঠে গেছে। সড়কে নিম্নমানের ইট, ইটের খোয়া বা রাবিশ ম্যাকাডাম ব্যবহার করা হলেও কমিশনের হিসাব মিললেই কাজ ‘ঠিক’ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি কাজী কামরুল ইসলামের অফিসে অনিয়মিত উপস্থিতি নিয়েও তীব্র ক্ষোভ রয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি সপ্তাহে মাত্র এক থেকে দুই দিন কার্যালয়ে আসেন এবং পূর্ববর্তী তারিখে (ব্যাকডেটে) ফাইলে স্বাক্ষর করে চলে যান, যা সাধারণ সেবাপ্রার্থীদের চরম ভোগান্তিতে ফেলছে।

লক্ষ্মীপুরে কাজ না করেই চূড়ান্ত বিল পরিশোধ: হাজীগঞ্জে যোগদানের আগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী থাকাকালেও কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। আরআইডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কমলাপুর কালভার্ট পর্যন্ত ১ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণে ৯৩ লাখ ৯০ হাজার ৭০২ টাকা ব্যয় ধরা হয়েছিল। পরবর্তীতে এলজিইডির স্মারক নম্বর ৪১.০২.০১৪৩.০০০.১৪.০০১.২৫ অনুযায়ী কাজী কামরুল ইসলামের স্বাক্ষরে তৃতীয় ও চূড়ান্ত বিল হিসেবে ৯৩ লাখ ৮৩ হাজার ৩৪৯ টাকা পরিশোধের জন্য পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে প্যালাসাইডিং, কার্পেটিং বা ঢালাইয়ের কাজ সম্পন্ন না হওয়ায় দুই পাশের এজিং সরে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে এবং বর্ষায় নুড়ি সরে গিয়ে রাস্তা ধসে পড়ছে। ঠিকাদার প্রায় ২০ লাখ টাকার কাজ না করলেও তৎকালীন নির্বাহী প্রকৌশলী একরামুল হক ও কাজী কামরুল ইসলামের যোগসাজশে চূড়ান্ত বিল ছাড় দেওয়া হয়। এলজিইডি বিধি অনুযায়ী এমবি বা বিল ছাড়ে প্রথমে উপ-প্রকৌশলীর স্বাক্ষর বাধ্যতামূলক হলেও ওই নথিতে একক স্বাক্ষরের মাধ্যমে বিধি লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট উপ-প্রকৌশলী মো. বেলাল হোসেন জানান, কাজ না দেখেই তড়িঘড়ি করে এমবি বহি বা ফাইনাল বিলে স্বাক্ষর করার জন্য কাজী কামরুল ইসলাম প্রচণ্ড চাপ প্রয়োগ করতেন এবং অধীনস্থদের স্বাক্ষর করতে একরকম বাধ্য করতেন। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ ও তদন্তে সত্যতা মিললেও রহস্যজনক কারণে এলজিইডি কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

কোম্পানীগঞ্জে পরিত্যক্ত ভবন সংস্কারের নামে অর্থ উত্তোলন: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মরত থাকাকালীন ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব তহবিল থেকে পুরাতন ভবন সংস্কার প্রকল্পে ৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন এন্টারপ্রাইজকে ২০২৪ সালের ৮ জুলাই কার্যাদেশ দেওয়া হয় এবং ওই বছরের ২০ আগস্ট চেকের মাধ্যমে পুরো টাকা তুলে নেওয়া হয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, নতুন ভবন নির্মাণের পর পুরাতন ভবনটি বহু আগেই পরিত্যক্ত ঘোষিত হয়েছে এবং সেখানে সংস্কারের কোনো চিহ্নই নেই। ঠিকাদার মিলন হোসেনের দাবি, তিনি এ কাজের বিষয়ে কিছুই জানতেন না; তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের মাধ্যমে ইউএনও মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাঁকে ডেকে প্রতিষ্ঠানের একটি খালি চেকে স্বাক্ষর নিয়েছিলেন এবং পরে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি স্বীকার করে সাবেক ইউএনও আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, ঠিকাদারের চেক নিয়ে টাকা তুলে ওই প্রকল্পে কাজ না করে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুলের নতুন অফিস ডেকোরেশনের কিছু কাজ করানো হয়েছিল। তবে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল এই দাবি নাকচ করে বলেন, নির্বাচিত হয়ে তিনি মাত্র এক মাস অফিসে বসেছেন এবং অন্য প্রকল্পের টাকায় অফিস ডেকোরেশনের বিষয়ে তিনি কিছুই জানতেন না বা কাউকে নির্দেশও দেননি। এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়। নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যোগদান করায় ঘটনাটি তাঁর আগের, তবুও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোম্পানীগঞ্জের একটি ইউনি ব্লক সড়কের নিম্নমানের কাজ ও অনিয়মের বিষয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী কামরুল ইসলামকে একটি নোটিশও দিয়েছিলেন বলে জানা গেছে।

মালবিকা দেবনাথের বিতর্কিত অতীত ও দপ্তরের অন্যান্য অনিয়ম: হাজীগঞ্জ এলজিইডি কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকেই মালবিকা দেবনাথ কাজী কামরুলের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিতি পান এবং ‘চলতি দায়িত্বে’ পদোন্নতির পর এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে ওঠে। অফিস ফাঁকি দেওয়া, ঠিকাদারদের ফাইল আটকে দর-কষাকষি এবং কমিশনের টাকা সংগ্রহের মূল দায়িত্ব তিনিই সামলান বলে অভিযোগ রয়েছে। এর আগে হাজীগঞ্জে সার্ভেয়ার হিসেবে কর্মরত থাকাকালেও তাঁর বিরুদ্ধে ঘুষ, অনিয়ম এবং তৎকালীন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, উপজেলা প্রকৌশলীর বাসায় মালবিকাকে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনা জানাজানি হলে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং দাপ্তরিকভাবে তাঁকে প্রথমে মতলব উত্তর ও পরে কুমিল্লার হোমনায় বদলি করা হয়; একই সঙ্গে আজিজুর রহমানকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছিল। তবে সে সময়কার অভিযোগগুলোর আদৌ কোনো স্বচ্ছ তদন্ত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে, হাজীগঞ্জ এলজিইডি কার্যালয়ের আরেক উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধেও রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজে ডিজাইন ও স্পেসিফিকেশন না মেনে সেপটিক ট্যাংক, গ্রিল, ক্লেডিং ব্রিক্স, বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্তদের বক্তব্য ও তদন্তের দাবি: লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাজীগঞ্জ—তিন কর্মস্থলেই কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন হাজীগঞ্জবাসী ও স্থানীয় ঠিকাদাররা। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রকল্পের প্রকৃত অগ্রগতি যাচাই করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম মুঠোফোনে দাবি করেন, তিনি সরেজমিনে গিয়ে এলজিইডির কাজ পরিদর্শন করেন এবং কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধন করে নেন। উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম বিল পরিশোধের অভিযোগটি তিনি অস্বীকার করেন। এ ছাড়া নোয়াখালীর প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনো সদুত্তর দিতে পারব না। এটি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী ভালো বলতে পারবেন। আর উন্নয়ন প্রকল্প থেকে শতাংশ হারে টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।” অন্যদিকে, উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি “আমি সাইটে আছি, পরে কথা বলব” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ছাড়পত্র পেল সালমানের ‘মাতৃভূমি’, মুক্তি ৪ ডিসেম্বর

হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার বেপরোয়া সিন্ডিকেট, লুটপাটে ক্ষুব্ধ জনপদ

আপডেট সময় ১২:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬