ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ স্বাক্ষর জালিয়াতির পরও বহাল তবিয়তে সাভারের ফুড কর্মকর্তা মোজাম্মেল হক লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ গঙ্গাচড়ায় সাংবাদিক দুলালের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীকে কারাদণ্ড দিলেন আদালত আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কারিগরি শিক্ষার প্রসার ও মান বাড়াতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, পোশাকশ্রমিক নূপুরকে হত্যা; প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নূপুর নামে এক নারী পোশাকশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিক রায়হানের বিরুদ্ধে। এ ঘটনায় রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নিহত নূপুরের বাড়ি ভোলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কারখানায় কাজ শেষে দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নূপুর। পথে ৫ নম্বর সড়কে পৌঁছালে রায়হান ও কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে নূপুরকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, রায়হান ও নূপুর তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। সম্প্রতি রায়হান তাঁর পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে নূপুর তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু সম্পাদক মুসাদ্দিকের বাড়িতে ফ্যাসিস্ট লীগের হামলা-অগ্নিসংযোগ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, পোশাকশ্রমিক নূপুরকে হত্যা; প্রেমিক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬