ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা তাহিরপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ দেশব্যাপী আওয়ামী লীগ ও ছাত্রলীগের ‘সহিংসতার’ প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ রংপুরে ২ দিনে পুড়ল ৩ বাস, আতঙ্কে পরিবহন মালিকরা গোড়ানে নকশা লঙ্ঘনের অভিযোগে নির্মাণকাজ অব্যাহত, একতলা থেকে চারতলায় ভবন; নীরব রাজউকের জোন-৬? কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা হৃদয়ের বিদায়ে স্বস্তির উল্লাস দক্ষিণ আফ্রিকা শিবিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগেও বহাল তবিয়তে সাতক্ষীরা মেডিকেলের আখতারুজ্জামান খান ২০৩৫ সালেই খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে শীতের অনুভূতি

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের নবীনবরণ ও প্রবীণ বিদায়

কুমিল্লা ও চাঁদপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মালেক, বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব, বিএনসিসির উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা যায়। তবে দিনশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিশ্ববিদ্যালয় থেকে কী অর্জন করা গেল। তাই পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে মো. সাইফুল্লাহ বলেন, এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করেছেন। শিক্ষার্থীদের পাশে থাকা, সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা পেয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, যা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্বের মেয়াদ শেষ হলেও সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা ও সম্পর্ক সব সময় অটুট থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্র কল্যাণ ফোরামের নবীনবরণ ও প্রবীণ বিদায়

আপডেট সময় ০৬:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬