ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রভাব নেই শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলার দাবিতে মহাসড়কে মিছিল লোকসানে লংকাবাংলা, লভ্যাংশ থেকে বঞ্চিত শেয়ারহোল্ডাররা আওয়ামী লীগের মদদদাতাদেরও প্রতিহত করতে হবে: রিজভী যুক্তরাষ্ট্রের ৪ হাজার নয়, ১০টি পরমাণু বোমাই যথেষ্ট: ট্রাম্প নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তাড়াইলের বুকে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বাড়ছে শীতের অনুভূতি
নদীতে প্রতিদিন ৩৩০ টন বর্জ্য

কোটি টাকা ব্যয়েও ফিরছে না আদি বুড়িগঙ্গার প্রাণ, দূষণের দায় নিচ্ছে কে?

একসময় ঢাকার নদী ও খালগুলো ছিল নগরজীবনের প্রাণ। নদীপথে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, মৎস্যসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব জলাধারের ভূমিকা ছিল অপরিসীম। অথচ সময়ের ব্যবধানে সেই নদীগুলো এখন পরিণত হয়েছে বর্জ্য ও দূষণের ভাগাড়ে। শিল্পকারখানার অপরিশোধিত তরল বর্জ্য, পয়োনিষ্কাশনের পানি, প্লাস্টিক এবং গৃহস্থালি আবর্জনার চাপে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাণবৈচিত্র্য। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা—রাজধানী ঘিরে থাকা গুরুত্বপূর্ণ নদীগুলোর দূষণ এখন আর নতুন কোনো সমস্যা নয়। বছরের পর বছর বিভিন্ন উদ্যোগ, অভিযান ও পুনরুদ্ধার পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে, তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।

একসময় নদী ও খালের সীমানা নির্ধারণে সীমানা পিলার স্থাপন করা হলেও এখনো অনেক এলাকায় অবৈধ দখল বন্ধ হয়নি। একাধিকবার পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করে কাজ করা হলেও নদী ফিরে পায়নি তার হারানো প্রাণ। কামরাঙ্গীরচরের মুসলিমবাগ থেকে হাজারীবাগের রায়েরবাজার পর্যন্ত বিস্তৃত আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগের সুফল কোথায়? চ্যানেলটির দখল ও দূষণ দূর করে জলপ্রবাহ সচল করার লক্ষ্য সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনরুদ্ধার কার্যক্রম নতুন করে আলোচনায় এনেছে সরকারি উদ্যোগের কার্যকারিতা, অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহির বিষয়টি। এ ক্ষেত্রে কার্যক্রমের বাস্তব অগ্রগতি ও অনিয়মের বিষয়গুলোতে নজরদারি বাড়ানো জরুরি। মানুষের প্রশ্ন, পুনরুদ্ধারের নামে এত কার্যক্রম পরিচালনার পরও চ্যানেলের দৃশ্যমান পরিবর্তন কতটুকু হয়েছে? স্থানীয়দের অভিযোগ, অনেক জায়গায় পানিপ্রবাহ এখনো স্বাভাবিক হয়নি। বর্জ্য ও দূষণের সমস্যাও রয়ে গেছে। ফলে যে উদ্দেশ্যে পুনরুদ্ধার কার্যক্রম নেওয়া হয়েছিল, তার সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছে, তা নিয়ে অসন্তোষ রয়েছে। চ্যানেলটির কোন কোন অংশে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কতটুকু অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বর্তমানে পানিপ্রবাহের অবস্থা কী—এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা জরুরি।

পরিবেশবাদীদের উদ্বেগ, প্রতিদিন নদীতে যাচ্ছে শত শত টন বর্জ্য

প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য নদীতে গিয়ে মিশছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জরিপের তথ্য অনুযায়ী, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীতে প্রতিদিন প্রায় ৩৩০ টন তরল ও কঠিন বর্জ্য নিঃসৃত হচ্ছে। এসব বর্জ্য নদীতে প্রবেশের ৪২৪টি সরকারি ও বেসরকারি নিঃসরণ পয়েন্ট শনাক্ত করা হয়েছে। মোট দূষণের প্রায় ৬০ শতাংশের জন্য শিল্পপ্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জরিপে শনাক্ত হওয়া ৪২৪টি পয়েন্টের মধ্যে ২৪৪টি বেসরকারি কারখানা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। পাশাপাশি ওয়াসা, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার সংস্থার ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমেও বিপুল পরিমাণ বর্জ্য নদীতে প্রবেশ করছে। অর্থাৎ নদীদূষণের জন্য একক কোনো পক্ষ দায়ী নয়। শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি নগর ব্যবস্থাপনার দুর্বলতা এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতাও সংকটকে আরও গভীর করছে।

শিল্পকারখানার তরল বর্জ্য নদীতে ফেলার আগে পরিশোধনের জন্য ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন ও পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইটিপি স্থাপন, নিয়মিত পরিচালনা এবং নির্ধারিত মান অনুযায়ী বর্জ্য পরিশোধন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন সময়ে অনিয়মের তথ্যও সামনে এসেছে। এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বুড়িগঙ্গা ও সংযুক্ত খালপাড়ের ১০৩টি শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে অতিরিক্ত তরল বর্জ্য নিঃসরণের অভিযোগে ২ কোটি ৯২ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এর মধ্যে আদায় হয়েছে ৯৬ লাখ ৬০ হাজার টাকা। ইটিপি ছাড়া পরিচালিত নয়টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার তথ্যও জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে প্রশ্ন থেকে যায়, জরিমানা ও অভিযান সত্ত্বেও নদীতে বর্জ্য নিঃসরণ বন্ধ হচ্ছে না কেন? নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শিল্পবর্জ্যের পাশাপাশি ঢাকার পয়োনিষ্কাশন ব্যবস্থাও নদীদূষণের অন্যতম বড় কারণ। বাসাবাড়ি, হাসপাতাল, বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়োবর্জ্য যথাযথভাবে শোধন না করেই বিভিন্ন ড্রেন ও খালের মাধ্যমে নদীতে গিয়ে মিশছে।

২০২৫ সালের ৫ এপ্রিল প্রকাশিত একটি ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরের ৯০ শতাংশের বেশি এলাকা ওয়াসার পয়োনিষ্কাশন নেটওয়ার্কের বাইরে রয়েছে। ফলে বিপুল পরিমাণ অপরিশোধিত পয়োবর্জ্য বিভিন্ন জলাশয় ও নদীতে প্রবেশ করছে। এ পরিস্থিতিতে ঢাকা ওয়াসা ও দুই সিটি করপোরেশনের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। নগরীর পয়োবর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর শোধনাগার নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিনের সীমাবদ্ধতা কেন কাটছে না, তা খতিয়ে দেখা জরুরি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন এবং অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ নৌবাহিনীর ২০২৬ সালের আগস্টে উপস্থাপিত সমন্বিত কর্মপরিকল্পনায় বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে আসে। সেখানে বুড়িগঙ্গাকে অত্যন্ত সংকটাপন্ন এবং তুরাগকে বিপন্ন হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে শিল্পবর্জ্য, অপরিশোধিত পয়োবর্জ্য, প্লাস্টিক, বাজারের আবর্জনা ও নৌযানের জ্বালানি তেলকে দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়। নদীর পানিতে দূষণের মাত্রা বাড়লে দ্রবীভূত অক্সিজেন কমে যায়। এতে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর মানুষের জীবিকা। নদীদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সরকারি সংস্থা একাধিকবার সমন্বিত পরিকল্পনার কথা জানিয়েছে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় কতটা রয়েছে,

নদীপাড়ের বাসিন্দাদের ক্ষোভ

কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা কুদ্দুস আলী বলেন, সিটি করপোরেশন একসময় এখানে মাটি তুলে কিছু সংস্কারকাজ করেছিল। তখন আমরা আশা করেছিলাম, এলাকার পরিবেশ ও পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে তার কোনো সুফল পাওয়া যায়নি। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এত টাকা খরচ করার পরও সাধারণ মানুষ কোনো উপকার পাচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুনরুদ্ধার ও সংস্কারকাজের সময় যে আশার সৃষ্টি হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। চ্যানেলের অনেক জায়গায় এখনো বর্জ্য জমে রয়েছে। স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা কামরাঙ্গীরচরের মুসলিমবাগ থেকে হাজারীবাগের রায়েরবাজার পর্যন্ত বিস্তৃত। প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই চ্যানেলের অনেক অংশ ভরাট করে ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। সে সময় চ্যানেলটির খননকাজের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী সময়ে বুড়িগঙ্গা খননকাজ শুরু হলে আদি চ্যানেলের অনেক অংশ দৃশ্যমান হয়ে ওঠে। কিন্তু পরবর্তী সময়ে দখল ও দূষণের কারণে চ্যানেলটি আবারও মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। সিটি করপোরেশন সূত্র জানায়, নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন চ্যানেলটির অবস্থা খারাপ হচ্ছে। বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন এলাকার পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে হলে চ্যানেলটির স্বাভাবিক প্রবাহ সচল রাখা জরুরি। এ জন্য নগরবাসীর আরও সচেতন হওয়া এবং ঢাকা শহরের প্রতি দায়িত্ববোধ ও মমত্ববোধ থাকা প্রয়োজন। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হলে যত অর্থই ব্যয় করা হোক না কেন, এ ধরনের প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হবে না। নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতা ছাড়া চ্যানেলটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

বিআইডব্লিউটিএর আনুষ্ঠানিক বক্তব্য

আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনরুদ্ধার, নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল প্রতিরোধ এবং পানিপ্রবাহ সচল রাখার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবস্থান জানতে আমাদের প্রতিনিধি সংস্থাটির কার্যালয়ে যোগাযোগ করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, প্রকল্পটির সার্বিক কার্যক্রম ও বাস্তবায়নের বিষয়গুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেখভাল করছে। তাই এ বিষয়ে বিস্তারিত বক্তব্য সিটি করপোরেশন কর্তৃপক্ষই দিতে পারবে। তবে আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল প্রতিরোধ এবং পানিপ্রবাহ সচল রাখতে বিআইডব্লিউটিএর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুস সালাম ব্যাপারী বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল রাজধানীর পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে চ্যানেলটির স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকলে আশপাশের এলাকার পানি দ্রুত নিষ্কাশনে সহায়তা হবে। তবে ময়লা-আবর্জনা ও পলি জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে। চ্যানেলটির সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, পলি অপসারণ এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও সচল রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ ও ঢাকা ওয়াসার মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, বর্জ্য অপসারণ এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিতে হবে। শুধু খনন বা পরিষ্কার করলেই হবে না, নিয়মিত নজরদারি, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও নগরবাসীর সচেতনতা নিশ্চিত না হলে কোনো প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হবে না।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেলে যত্রতত্র ময়লা-আবর্জনা ও অপরিশোধিত বর্জ্য ফেলার কারণে পানিদূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশ রক্ষায় বর্জ্য ফেলা বন্ধ, নিয়মিত পানি পরীক্ষা, দূষণের উৎস চিহ্নিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জনসচেতনতা বাড়াতে হবে। বুড়িগঙ্গার পরিবেশ পুনরুদ্ধারে দূষণের উৎস বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ, ঢাকা ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করাও অত্যন্ত জরুরি। কারণ, শুধু খনন বা পরিষ্কার-পরিচ্ছন্নতা দিয়ে চ্যানেলের পরিবেশ দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পরিবেশকর্মীদের বক্তব্য: শুধু খনন নয়, জবাবদিহিও নিশ্চিত করতে হবে

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি মো. আমির হাসানের মতে, আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় শুধু খনন বা পরিষ্কার-পরিচ্ছন্নতা যথেষ্ট নয়। নিয়মিত নজরদারি, অবৈধ দখল ও দূষণ বন্ধ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পানিপ্রবাহ সচল রাখা জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিবেশকর্মীরা বলছেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর তদারকি না থাকলে নদী ও খালের দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নগরবাসীকে সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয় করেও চ্যানেলটির স্থায়ী উন্নয়ন সম্ভব হবে না।

জনপ্রতিনিধিদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই

আদি বুড়িগঙ্গা চ্যানেল সচল রাখা রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, যত্রতত্র বর্জ্য ফেলা, অবৈধ দখল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে চ্যানেলটি আবারও সংকটের মুখে পড়েছে। তাঁদের মতে, শুধু খনন বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না; চ্যানেলের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দখল উচ্ছেদ এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। আমরা চাই, এলাকার মানুষ যেন দুর্গন্ধমুক্ত ও নির্মল বাতাসে স্বস্তিতে বসবাস করতে পারেন। সবাই যেন বুকভরে বিশুদ্ধ বাতাস নিতে পারেন এবং সুস্থ ও সুন্দর পরিবেশে জীবনযাপন করতে পারেন। এটাই আমাদের প্রত্যাশা। তাই এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের জোর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশদূষণ ও দুর্গন্ধের স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও এর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমাদেরও একটি সুপরিকল্পিত উদ্যোগ ও কর্মপরিকল্পনা রয়েছে। কীভাবে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করা যায়, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা যায় এবং এলাকার পরিবেশদূষণ ও দুর্গন্ধ স্থায়ীভাবে দূর করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। পাশাপাশি চ্যানেলের অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়গুলোও আমাদের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। আমরা চাই, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে আবারও প্রাণবন্ত ও পরিবেশবান্ধব জলধারায় ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। পাশাপাশি নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। সিটি করপোরেশনের একার পক্ষে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এখন প্রশ্ন একটাই—ঢাকার নদীগুলো রক্ষায় সরকারি উদ্যোগ কি কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে ফিরবে নদীর প্রাণ? কোটি কোটি টাকা ব্যয়ের পরও যদি চ্যানেলটির দৃশ্যমান উন্নয়ন ধরে রাখা না যায়, তাহলে প্রকল্পের ব্যর্থতার দায় কে নেবে? নদী পুনরুদ্ধারের নামে অর্থ ব্যয় হলেও যদি পানিপ্রবাহ ফিরে না আসে, দূষণ বন্ধ না হয় এবং মানুষের দুর্ভোগ কমে না, তাহলে সেই কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই। ঢাকার নদীগুলোকে বাঁচাতে হলে প্রথমে দূষণের উৎস বন্ধ করতে হবে, দখলমুক্ত করতে হবে নদী ও খাল, নিশ্চিত করতে হবে নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নদীতে প্রতিদিন ৩৩০ টন বর্জ্য

কোটি টাকা ব্যয়েও ফিরছে না আদি বুড়িগঙ্গার প্রাণ, দূষণের দায় নিচ্ছে কে?

আপডেট সময় ০৭:২১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬