পরকীয়া নিয়ে বিতর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। নতুন প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস।
পদত্যাগের ঘোষণার পরপরই এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশ কমেছে। চলতি সপ্তাহে শেয়ারের দরপতনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে প্রায় ৬০০ বিলিয়ন ডলার। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক তিনি।
এর আগে, পরকীয়া নিয়ে বিতর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিচালনা পর্ষদ—এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে একজনকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। তবে তিনি চীনা গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এনভিডিয়ার দাবি, এখন পর্যন্ত প্রতিষ্ঠানের গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ মেলেনি।
আন্তর্জাতিক ডেস্ক 
























