ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

রেফারির সিদ্ধান্ত আরও নিখুঁত করতে এখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হয়। বৈশ্বিক টুর্নামেন্ট, এমনকি অনেক দেশের ঘরোয়া ফুটবলেও এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথম চলমান সাফে এর ব্যবহার হতে যাচ্ছে। সেমিফাইনালের দুই ম্যাচ ও ফাইনালে ভিএআর ব্যবহারের বিষয়টি আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে সাফ।

আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় সাফ ভিএআর প্রযুক্তি ব্যবহার করছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ এ কার্যক্রম পরিচালনা করবে। তাদের কেন্দ্রীয় কার্যক্রম চলবে থাইল্যান্ড থেকে। ঢাকায় সাফে ব্যবহার হবে রিমোট ভিএআর পদ্ধতি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ পাঠানো হবে থাইল্যান্ডে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করে মাঠের রেফারিকে সিদ্ধান্ত জানাবেন।

জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে থেকেই কাজ করছেন। থাইল্যান্ডে পর্যবেক্ষণের জন্য ইন্টারনেটের মাধ্যমে ফুটেজ পাঠানো হবে। এ ক্ষেত্রে স্থান ও সময়ের দূরত্বের কারণে সমস্যা হতে পারে কি না, এমন প্রশ্নে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, ‘আসিয়ান কাপে ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটি অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্যান্য বিষয় নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি, সুন্দরভাবেই সম্পন্ন হবে।’

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এ উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী

সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে

আপডেট সময় ০৭:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬