নাটোরের লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় লালপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, ইভ টিজিং এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), কৃষি অধিদপ্তরের প্রতিনিধি প্রীতম কুমার হোড় এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
এ ছাড়া উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন লালপুর উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ পাপ্পু ও সিদ্দিক আলী মিষ্টু এবং এবি ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক আবেদ আলী। সভায় উপজেলা বিএনপির আহ্বায়কও উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. শিহাব উদ্দিন টোকন-স্টাফ রিপোর্টার, নাটোর 






















