ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকা গতকাল রোববার কালীপূজার রাতে আতশবাজির ধোঁয়ায় ঢেকে যায়। বাতাসের মান নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। আদালতের নিষেধাজ্ঞা ও পশ্চিমবঙ্গ সরকারের বিধিনিষেধও আতশবাজি পোড়ানো ঠেকাতে পারেনি। এমন পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতাদের কিছু মন্তব্য ও প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এক বিজেপি নেত্রী দাবি করেছেন, আতশবাজি পোড়ালে বিভিন্ন রোগ সেরে যায়। আরেক নেত্রী, যিনি রাজ্যের মন্ত্রী, দূষণ নিয়ন্ত্রণে রাস্তায় পানি ছিটানোর পাশাপাশি সেই পানিতে গোলাপের সুগন্ধ মেশানোর প্রস্তাব দিয়েছেন। তাঁদের এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ব্যঙ্গের জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার কলকাতা শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৭০ থেকে ৮০-এর ঘরে। গতকাল কালীপূজার সন্ধ্যায় তা বেড়ে ২০০-তে পৌঁছায়। রাত ১টার দিকে সূচক প্রায় ৫০০ ছুঁয়ে ফেলে। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়াশা।

রাত ২টার দিকে মধ্য কলকাতার কাঁকুড়গাছি এলাকায় একিউআই ছিল ৬১০। মানিকতলায় ৫৩৮ এবং বেনিয়াপুকুরে ৫২৮। বিধাননগর, ফোর্ট উইলিয়াম, পার্ক স্ট্রিট ও ময়দান এলাকাতেও দূষণের মাত্রা ছিল অত্যন্ত বেশি। বাতাসে ক্ষতিকর পিএম ২.৫ ও পিএম ১০ কণার উপস্থিতি নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়।

এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবেশবান্ধব সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কালীপূজার রাতে অনেক জায়গায় সেই আহ্বান উপেক্ষা করা হয়। শব্দবিধিও মানা হয়নি।

এর মধ্যেই বাজি পোড়ানোর পক্ষে অদ্ভুত যুক্তি দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক ও বাংলা সিনেমার সাবেক অভিনেত্রী পাপিয়া অধিকারী। কালীপূজার একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি দাবি করেন, আতশবাজি পোড়ালে একাধিক রোগ নিরাময় হয়। তাঁর এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে গোলাপের সুগন্ধযুক্ত পানি ছিটানোর প্রস্তাব দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, লন্ডন সফরের সময় সেখানকার একিউআই ১০-এর নিচে দেখে তিনি অবাক হয়েছিলেন। অথচ কলকাতায় এই সূচক প্রায়ই ২০০ ছাড়িয়ে যায়।

অগ্নিমিত্রা পলের প্রস্তাব, শহরের বাতাস থেকে ধুলা কমানোর পাশাপাশি বিশেষ উৎসবের দিনে পানিতে গোলাপের সুগন্ধ মিশিয়ে ছিটানো যেতে পারে। এতে বাতাস আরও সুবাসিত ও মনোরম হবে বলে তিনি মনে করেন।

তবে পরিবেশবিদেরা অগ্নিমিত্রার এই প্রস্তাবকে ‘প্রসাধনমূলক’ বা ‘আইওয়াশ’ বলে সমালোচনা করেছেন। তাঁদের মতে, গোলাপপানির সুগন্ধ বাতাসে দুই মিনিটের বেশি স্থায়ী হওয়ার কথা নয়। সুগন্ধ ছড়ানো আর বাতাসের দূষণ কমানো এক বিষয় নয়।

বিশেষজ্ঞদের মতে, কলকাতার বায়ুদূষণ কমাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। পুরোনো ডিজেল ও পেট্রলচালিত গাড়ির চলাচল বন্ধ করা, রাস্তার ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানো এবং পথের পাশের খাবারের দোকানগুলোতে কয়লার চুলার ব্যবহার বন্ধ করার মতো পদক্ষেপ নিতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক

আপডেট সময় ০৯:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬