ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী কিশোরগঞ্জে ভ্যানের ধাক্কায় ৬ বছরের শিশু রাফিয়ার মৃত্যু আইনশৃঙ্খলার অবনতি, সরকারের ব্যর্থতা স্পষ্ট হচ্ছে: চরমোনাই পীর রাজধানীতে ঝুম বৃষ্টি, ৮ ডিগ্রি কমল তাপমাত্রা থানা থেকে আদালতে নেওয়ার সময় দুই নেতা দিলো ‘জয় বাংলা’ স্লোগান সরি না বললে কি মেরে ফেলার হুমকিও দেবেন? প্রশ্ন পরীমনির কুমিল্লায় তিন দিনের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার

থানা থেকে আদালতে নেওয়ার সময় দুই নেতা দিলো ‘জয় বাংলা’ স্লোগান

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে থানা থেকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ধুনট থানা চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে, রোববার (৮ নভেম্বর) রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হাজতখানা থেকে দুই নেতাকে গাড়িতে তোলার সময় ধুনট থানা চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। হঠাৎ এমন স্লোগানে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। পরে আসামিদের নিয়ে পুলিশের গাড়ি জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে পথসভা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন। এরপর তাঁরা সেখানে আনন্দ-উল্লাস করেন।

ওই ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক

থানা থেকে আদালতে নেওয়ার সময় দুই নেতা দিলো ‘জয় বাংলা’ স্লোগান

আপডেট সময় ০৮:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬