ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতর গড়ে ওঠা একটি অবৈধ সীসা তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে কারখানাটি ধ্বংস করে দেয়।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন ঊর্মি জানান, উপজেলার সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা এলাকায় বনের ভেতর সীসা কারখানা গড়ে তুলেছিল গাইবান্ধা জেলা থেকে আসা কিছু শ্রমিক। তারা পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। যা বন ও পরিবেশের জন্য ক্ষতিকর।

গোপন তথ্যের ভিত্তিতে কারখানাটির খবর পায় উপজেলা প্রশাসন। উক্ত তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাপস চন্দ্র পালসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানে সহায়তা করেন পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন ঊর্মি জানান, বন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা

ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ০৭:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬