ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

রুকনদের ভোটে চট্টগ্রাম জামায়াতের নেতৃত্বে পুরোনো মুখ

রুকনদের (সদস্য) ভোটেও নতুন নেতৃত্ব আসেনি জামায়াতে ইসলামী চট্টগ্রামের তিন ইউনিটের শীর্ষ পদে। দলটির ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আগের নেতারাই। ফলে আগামী দুই বছরও পুরোনো নেতৃত্বের অধীনেই চলবে চট্টগ্রাম জামায়াতের সাংগঠনিক কার্যক্রম। নেতৃত্ব নির্বাচনে নতুন মুখের পরিবর্তে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন সংগঠনটির সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। পুনরায় উত্তর জেলা জামায়াতের আমির হয়েছেন আলাউদ্দিন শিকদার এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির পদে বহাল রয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী।

তবে বৃহত্তর চট্টগ্রামের মধ্যে শুধু খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন এসেছে। এ ইউনিটে মিনহাজুর রহমান আমির নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এ ছাড়া কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি প্রত্যেক ইউনিটে আলাদাভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ব্যালটে আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর কেন্দ্র থেকে একযোগে ফল ঘোষণা করা হয়। মহানগরে মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন। এবার তিনি পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় আগের আমিররাই পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহত্তর চট্টগ্রামের মধ্যে খাগড়াছড়ি ছাড়া অন্য সব জেলায় আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

রুকনদের ভোটে চট্টগ্রাম জামায়াতের নেতৃত্বে পুরোনো মুখ

আপডেট সময় ০১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬