ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

অপরাধ দমনে লালপুর পুলিশের রাতদিন অভিযান, প্রশংসায় ওসি শফিকুল

মাদক, ইমু আইডি হ্যাকিং, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নাটোরের লালপুর থানা পুলিশ। অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত অভিযান ও নজরদারি অব্যাহত রেখেছে পুলিশ। এসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও লালপুর থানা পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা ওসি শফিকুল ইসলাম পলাশসহ পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শুধু অপরাধ দমন নয়, কিশোর অপরাধ প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে পুলিশ। সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান, পড়াশোনা এবং অভিভাবকদের তত্ত্বাবধানে থাকার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হচ্ছে। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের প্রতিও আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

লালপুর থানা পুলিশের পক্ষ থেকে অপরাধমুক্ত উপজেলা গড়তে দিন-রাত অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

পুলিশের আহ্বান, মাদক, জুয়া, সাইবার অপরাধ কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানান। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন।

লালপুরবাসীর প্রত্যাশা—পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত লালপুর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

অপরাধ দমনে লালপুর পুলিশের রাতদিন অভিযান, প্রশংসায় ওসি শফিকুল

আপডেট সময় ১২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬