ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশিল্পে চলমান পরিস্থিতি স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহানপুরে রাজউকের নকশা লঙ্ঘন করে ১০ তলা ভবন নির্মাণ, নেপথ্যে অর্থ লেনদেনের অভিযোগ চীনা মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান গড়ছে সশস্ত্র বাহিনী ফায়ার সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে পদায়নে তদবির, মামুনুর রশিদকে ঘিরে অনিয়মের অভিযোগ ট্রাম্পের রিপাবলিকানদের পরাজয়ে তেহরানে ইরানিদের উল্লাস জুলাইয়ের অর্জন ধরে রাখতে নতুন বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান সাফের ১০ কোটি টাকার স্পন্সরশিপে ৩ কোটি কমিশনের অভিযোগ, বিতর্কে সালাউদ্দিন-কিরন ভালুকায় সাত বছরের শিশুকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার তাড়াইলে মাদকবিরোধী অভিযানে তৎপর এসআই ফোরকান মোল্লা, স্বস্তিতে এলাকাবাসী

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদসহ বিরু ভূঁইয়া (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার-মূর্তিঙ্গা চা-বাগান সড়কে মাজদিহি চা-বাগানের ৭ নম্বর লাইনের রাস্তার মাথায় পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি সিনথেটিক ব্যাগের ভেতরে দুটি প্লাস্টিকের জারে রাখা অ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ১০ লিটার করে মোট ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়।

গ্রেপ্তার বিরু ভূঁইয়া মাজদিহি চা-বাগানের ৮ নম্বর লাইনের বাসিন্দা। তাঁর পিতা মৃত নারায়ণ ভূঁইয়া এবং মাতা মৃত যশোদা ভূঁইয়া।

এ ঘটনায় উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাকশিল্পে চলমান পরিস্থিতি স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬