ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে মোহাম্মদ কায়েস (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সিডিএ আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কায়েসের গ্রামের বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায়। তার বাবার নাম আবু তাহের। কেউ তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে গেছেন বলে ধারণা পুলিশের।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকালে থানার সিডিএ আবাসিক এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওই যুবকের দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলছি। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩