ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর ঠাকুরগাঁওয়ের ভোট আগামী নির্বাচনের জন্য সতর্কবার্তা: পরওয়ার গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ১০ কনটেইনার তামাক আটক তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশের দাবি নাহিদ ইসলামের শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি সহপাঠীদের

শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মাইকেল মিলারের সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কারপ্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জাল ভোটের অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা

শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৬:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬