ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর ঠাকুরগাঁওয়ের ভোট আগামী নির্বাচনের জন্য সতর্কবার্তা: পরওয়ার গরুকে ‘বিশ্বমাতা’ আখ্যা দিয়ে তিনজনের যাবজ্জীবন দিলেন আদালত চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আনা ১০ কনটেইনার তামাক আটক তাহসিফের মৃত্যুর প্রকৃত ঘটনা প্রকাশের দাবি নাহিদ ইসলামের শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি সহপাঠীদের আত্রাইয়ে চাহিদামতো সার না পেয়ে ইউএনওর দপ্তরে কৃষকদের ভিড়

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন

বাংলাদেশ কোস্ট গার্ডের পটুয়াখালীর বেইস অগ্রযাত্রায় সাতটি দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কোর্সে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন বিদেশি প্রশিক্ষণার্থী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর দুজন ও কোস্ট গার্ডের দুজনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ সময় কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বন্ধুরাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে পেছনে ফেলে সর্বকালের সেরা রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক কোর্স সম্পন্ন

আপডেট সময় ০৫:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬