ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ নারীকাণ্ডে বরখাস্ত সেই আরিফকে অন্য বিভাগে পদায়ন চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ বড়লেখায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড অন্যের হাত ধরে উধাও স্ত্রী, প্রবাসী বললেন-কাবাঘরে গিয়ে বিচার দিবো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে জালিয়াতির অভিযোগ, ৩ কর্মকর্তা এবার ওএসডি রংপুর-সৈয়দপুর মহাসড়কে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

বাবা হিসেবে ভিকির দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

দিনভর ক্লান্তিহীন শুটিং শেষে বাড়ি ফিরে সব ক্লান্তি ভুলে বাবা ও স্বামীর দায়িত্ব পালনে ডুবে যান বলিউড অভিনেতা ভিকি কৌশল। স্বামীর এই রূপেই মুগ্ধ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সন্তানকে প্রচারের আলো থেকে দূরে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, সন্তান আসার পর কীভাবে কমে গেছে তাঁদের একান্তে কাটানো রোমান্টিক সময়।

২০২১ সালে রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। এরপর গত বছর তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান বিহান। দেখতে দেখতে তার বয়স এখন প্রায় এক বছর। প্রথমবার মা-বাবা হওয়ার এই নতুন অধ্যায়ে দুজন মিলে সামলাচ্ছেন সংসার ও অভিভাবকত্বের নানা দায়িত্ব। ক্যাটরিনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভিকির দায়িত্ববোধ।

ক্যাটরিনার ভাষ্য, দিনে ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা টানা শুটিং করে বাড়ি ফেরার পরও ভিকির মধ্যে যেন নতুন করে শক্তি সঞ্চার হয়। যত ক্লান্তই থাকুন না কেন, বাড়িতে ফিরেই সন্তান বিহান ও সংসারের প্রতি পুরো মনোযোগ দেন তিনি। ভিকির এই গুণকে বিশেষ এক ক্ষমতা বলেই মনে করেন ক্যাটরিনা।

তবে অভিভাবকত্বের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে নিজেদের একান্ত সময় কিছুটা কমে গেছে বলেও স্বীকার করেছেন অভিনেত্রী।

আগে দুজন মিলে হঠাৎ রেস্তোরাঁয় খেতে যাওয়া কিংবা সিনেমা দেখার মতো অবসর পেতেন। এখন সেসব অনেকটাই কমে গেছে। যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই দম্পতি। ক্যাটরিনা জানান, ভিকি তাঁকে সব সময় সাহস জোগান এবং মনে করিয়ে দেন, সময়ের সঙ্গে সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।

কাজের প্রসঙ্গে ক্যাটরিনা জানান, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবির পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। তবে আপাতত কাজে ফেরার বিষয়ে কোনো তাড়াহুড়ো নেই তাঁর। বর্তমানে নিজের ব্যবসায়িক উদ্যোগ, পরিবার ও নিজেকে সময় দেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।

তবে ভক্তদের জন্য নতুন চমকের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। পর্দায় ফেরার সুযোগ এলে এবার ইতিবাচক চরিত্রের বদলে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে চান ক্যাটরিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ

বাবা হিসেবে ভিকির দায়িত্ববোধে মুগ্ধ ক্যাটরিনা

আপডেট সময় ০৩:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬