ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

চমেক হাসপাতালে দুদকের অভিযান, ২ দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও মো. হাসান (২২)। তাদের মধ্যে রাজীবের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী এলাকায়। তার বাবার নাম মৃদুল বৈদ্য। এছাড়া হাসানের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবার নাম মৃত হাবীবুর রহমান।

চমেক থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন কার্যক্রমে তারা জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, হাসপাতালে আমরা দালালবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করে আসছি। সরকারি সংস্থা হিসেবে দুদক আমাদের কার্যক্রমে সহযোগিতা করছেন। আজকের (বৃহস্পতিবার) অভিযানে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ১ জানুয়ারি হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে থেলে ছয় দালালকে আটক করেছিল পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

চমেক হাসপাতালে দুদকের অভিযান, ২ দালাল আটক

আপডেট সময় ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩