ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার ‘ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারেনি দল’: তামিম বাংলাদেশি কর্মীদের জন্য সার্বিয়ার শ্রমবাজার খুলতে সরকারের উদ্যোগ চায় সংশ্লিষ্টরা বাংলাদেশে প্রায় অর্ধেক নারীর বিয়ে ১৮ বছরের আগেই: ইউনিসেফ ডাকাতি-ছিনতাইয়ের মামলা থেকে শতকোটি টাকার মালিক, ইজি ফ্যাশনের তৌহিদকে ঘিরে নানা অভিযোগ রংপুর-রাজশাহী ঘুরে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজার্ভ বাড়লেও আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ, বিদেশি ঋণে আর কত দিন? হুথি হামলা প্রতিরোধে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয় থেকে টানলেন বাভুমা আকিজ ফুডের ধামরাই কারখানায় পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকা ক্ষতির অভিযোগ

ভারতের বিপক্ষে সিরিজ ড্র, বিনিয়োগ বাড়ার প্রত্যাশায় সামি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

ভারতের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে খুশি ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি। ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে শাই হোপের দল। উইন্ডিজ কোচের প্রত্যাশা, টানা দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ীদের বিপক্ষে এই সাফল্য ক্যারিবীয় ক্রিকেটের আর্থিক সংকট কাটাতে সহায়তা করবে।

ভারতের মাটিতে ভারতীয় দলের বিপক্ষে এই সাফল্যের আলাদা তাৎপর্য দেখছেন সামি। তাঁর মতে, এই সাফল্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে আর্থিক টানাপোড়েনের সমস্যাও কিছুটা কমতে পারে।

আশাবাদী সামি বলেন, ‘আমার মা সব সময় বলতেন, তোমাদের আরও যত্নশীল হতে হবে। জীবনে যা-ই করবে, যত্নশীল মনোভাব নিয়ে করবে। আমার মনে হয়, আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কাউকে প্রয়োজন। ভারতের মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে এই ধরনের সিরিজ সেই সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়। আমাদেরও আলোচনার মধ্যে নিয়ে আসে।’

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটীয় বাস্তবতার কথাও অকপটে বলেছেন ক্যারিবীয় এই কোচ। তিনি বলেন, ‘ভারত যতবার বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলবে, ততবারই জেতার আশা নিয়ে মাঠে নামবে। কারণ, ভারতের যথাযথ পরিকল্পনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বিষয়টা অন্য রকম। আমাদের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ভালো পারফর্ম করতে হয়। একদিকে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হয়, উপযুক্ত পদক্ষেপগুলো করা হয়। অন্যদিকে, আমাদের সামনে নানা প্রতিকূলতা ও বাধা রয়েছে। তা-ও আমরা নিজেদের কাজটা করে যাচ্ছি। আশা করি, এই সিরিজের সুফল আমরা পাব।’

সামির আশা, ভারতের বিপক্ষে এই সাফল্যে তারা আর্থিকভাবে উপকৃত হতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বলেন, ‘এই সিরিজের ফল আমাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ ও স্পনসরদের সঙ্গে আলোচনাকে আরও ইতিবাচক করবে। বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তাতে আমরা আর্থিকভাবে কিছুটা হলেও ভালো অবস্থানে পৌঁছাব।’

ভারতের বিপক্ষে এই সাফল্যের জন্য আলাদা করে কাউকে কৃতিত্ব দিতে চাননি সামি। তিনি দলগত পারফরম্যান্সের কথা বলেছেন। তবে টি-টোয়েন্টি সিরিজের ক্ষেত্রে দুই স্পিনার রোস্টন চেজ ও গুডাকেশ মোতির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘পিচ ব্যাটিং-সহায়ক ছিল। তবু ওরা ভালো বল করেছে। ওদের বলে খুব বেশি বাউন্ডারি হয়নি। ওদের অনেক বলেই রান হয়নি। এই কৃতিত্বটা ওদের।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে সরওয়ার তুষার

ভারতের বিপক্ষে সিরিজ ড্র, বিনিয়োগ বাড়ার প্রত্যাশায় সামি

আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬