ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা

ভারতীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন ৩১ জানুয়ারি

ভারতের সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। আগামী ৩১ জানুয়ারি ডিএ পরিসংখ্যান প্রকাশিত হতে চলেছে। এর মাধ্যমে জানা যাবে এই বছরের প্রথমার্ধে সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়তে চলেছে। AICPI সূচকের তথ্য প্রতি মাসের শেষ তারিখে প্রকাশিত হয়।

এবার বেতন অনেক বেশি বাড়তে পারে বলে আশাবাদী কর্মচারীরা। তথ্য প্রকাশের পর জানা গেছে হোলির আগে কর্মীদের বেতন বাড়াতে পারে সরকার। AICPI সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয় যে কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে।

এদিকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধি পাবে। ডিসেম্বর মাসে এই সূচকে কোনো পরিবর্তন না হলে কর্মচারীদের বেতন বাড়বে তিন শতাংশ। অন্যদিকে সূচকে এক পয়েন্ট বাড়লে ডিএ চার শতাংশ বাড়তে পারে।

কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়লে ৪১ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। ২০২২ সালের জুলাই মাসে সরকার কর্মচারীদের ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ করেছিল।

কখন বৃদ্ধির কথা ঘোষণা করা হবে

মার্চ মাসে হতে পারে কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা। জানা গেছে, আগামী ১ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হতে পারে। অর্থাৎ ৩১ মার্চ থেকে কর্মচারীরা বর্ধিত বেতন পেতে পারেন। সেই সঙ্গে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা এরিয়ারসহ অ্যাকাউন্টে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

ভারতীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন ৩১ জানুয়ারি

আপডেট সময় ০১:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩