ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিকনিক করে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৭ শিক্ষার্থী জুলাইয়ের দুই শহীদ পরিবারকে গাভী দিলেন এমপি মনিরুল হক চৌধুরী শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী আহসানগঞ্জে তিন লাইনবিশিষ্ট আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা গ্রামীণ জীবিকা ও জলবায়ু সহনশীলতায় ১১২ মিলিয়ন ডলারের প্রকল্প চালু গণপূর্তে আবু নাসেরের দাপট, টেন্ডার ও প্রকল্পে অনিয়মের অভিযোগ অথরাইজড অফিসার ইলিয়াস-রাফিউলের বিরুদ্ধে ২০ লাখ টাকার রফাদফার অভিযোগ কৃষক দলের মিছিলে অগ্রভাগে সরকারি কর্মকর্তা হাশেম আলী, উঠেছে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ঘুষ-দুর্নীতি ও ভুয়া বিলের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী শহিদুলকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ 

রাজশাহীতে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

শুক্রবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল দড়িখরবোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিক্রির উদ্দেশ্যে অবৈধ সোনা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এসআরবি-৫-এর দাবি, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সোনা কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

আটক দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিকনিক করে ফেরার পথে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৭ শিক্ষার্থী

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ 

আপডেট সময় ০১:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬