ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, “অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। টাইগারদের অসাধারণ লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে।”
তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ। টেষ্ট ক্রিকেটের এক নাম্বার দল অষ্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের দেশের মাটিতেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।
জিএম কাদের বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “আমি আশা করি, এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনগুলোতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।”
তিনি আন্তরিক ভাবে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও এর সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে। একই সাথে এই গৌরবময় অর্জনের জন্য দেশবাসীকে জানাই শুভেচ্ছা ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

আপডেট সময় ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬