ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫৮১ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এর দারুণ ফর্মটা এবার জাতীয় দলের জার্সিতেও টেনে আনলেন রশিদ খান। বল হাতে আয়ারল্যান্ডের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে একাই শিকার করলেন ৬টি উইকেট।

আফগান লেগ স্পিনারের এই রেকর্ড গড়া বোলিংয়ের রাতে ৯২ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান।
ব্রিডিতে বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২৯৯ রানের বিশাল পুঁজি গড়ে আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে রশিদের ঘূর্ণি তোপে পড়ে ৩৩.৪ ওভারে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় আইরিশরা।

আইরিশ ব্যাটারদের কোনো সুযোগই দেননি রশিদ।
৭.৪ ওভার বোলিং করে মাত্র ৩৪ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের ১১৩ ইনিংসে এটি তার সপ্তম ৫ উইকেট শিকার, যা এই সংস্করণের ইতিহাসে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ। এই তালিকায় তার পাশে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।
তবে ৬ উইকেট শিকারের আলাদা তালিকায় আরও এক ধাপ ওপরে উঠে গেছেন এই তারকা।

ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৬ উইকেট নিলেন তিনি। তার ওপরে আছেন কেবল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস, যার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ৫ বার ৬ উইকেট নেওয়ার কীর্তি। ২ বার করে ৬ উইকেট নিয়ে ট্রেন্ট বোল্ট, শেন বন্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মিচেল স্টার্কদের মতো তারকাদের ছাড়িয়ে এখন ওয়াকারের আরও কাছাকাছি আফগান তারকা।
স্বীকৃত ক্রিকেটে মাত্র পাঁচ দিনের ব্যবধানে এটি রশিদের দ্বিতীয় ৫ উইকেট। এর আগে দ্য হান্ড্রেডে ট্রেড সার্ভিসেসের হয়ে ২০ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি, যা টি-টোয়েন্টি ফরম্যাটে প্রায় সাড়ে চার বছর পর তার প্রথম ৫ উইকেট ছিল।

এর আগে ব্যাট হাতে আফগানদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৯৭ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সেদিকউল্লাহ অতল ৪৫, আজমতউল্লাহ ওমরজাই ৩৩, রহমানউল্লাহ গুরবাজ ৩২ ও রহমত শাহ করেন ৩০ রান। শেষ দিকে সাত নম্বরে নেমে হাশমতউল্লাহ শহীদীর ২১ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে ২৯৯ রানে পৌঁছায় আফগানিস্তানের সংগ্রহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টার্ক-আফ্রিদিকে ছাড়িয়ে নতুন কীর্তি রশিদ খানের

আপডেট সময় ১১:৩৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬