ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ডিএমপির পদোন্নতিপ্রাপ্ত ১০ কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন কমিশনার ২৭ বছরে পা দিয়েছেন সাদিয়া, গুগলে বয়স দেখাচ্ছে ৩৩ ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আরামবাগ হাই স্কুলে অফিস সহকারীর বিরুদ্ধে নারী শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক অভিযোগ চন্দ্রগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ১৫ প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে এবি পার্টির সাত দাবি রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫ গ্রেপ্তার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে জানালেন স্পিকার

১৬ হাজার শিক্ষার্থী নিয়ে রাবি প্রশাসনের গণ-ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর থেকে শুরু হওয়া এই আয়োজনে ছাত্রীদের জন্য শহিদ মিনার চত্বর এবং ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ নির্ধারণ করা হয়।

সরেজমিনে দেখা যায়, আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। কেউ বন্ধুদের সঙ্গে বসার জায়গা ঠিক করছেন, কেউ ইফতার সামগ্রী সংগ্রহে ব্যস্ত। মসজিদ ও আশপাশের এলাকায় ছিল শান্ত, ধর্মীয় আবহ। ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়ে। সারিবদ্ধভাবে বসে সবাই অপেক্ষা করেন আজানের।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল মাহমুদ বলেন, এই আয়োজন ক্যাম্পাসে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে। একসঙ্গে ইফতার করার অনুভূতি সত্যিই ভিন্নরকম।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বলেন, হাজারো শিক্ষার্থীর সঙ্গে প্রথমবারের মতো ইফতারে অংশ নিতে পেরে ভালো লাগছে। এমন আয়োজন প্রতিবছর অব্যাহত থাকুক, সেটিই প্রত্যাশা।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করা হয়েছে। সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি।

সার্বিক ব্যবস্থাপনায় রাকসু ও হল সংসদের পাশাপাশি বিএনসিসি, স্কাউট ও কমিউনিটি পুলিশিংয়ের স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করতে দেখা যায়। ইফতারের আগে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে টিভি উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

১৬ হাজার শিক্ষার্থী নিয়ে রাবি প্রশাসনের গণ-ইফতার

আপডেট সময় ০৮:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬