ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ষণের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় প্রশাসনের নির্বিকার ও নিরবতার প্রতিবাদে এবং সারাদেশে সংঘটিত ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন বলে জানান জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। হঠাৎ করে আবার প্রতিদিন বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ হওয়ার সংবাদ পাচ্ছি। বিএনপি সরকার এর দায় এড়িয়ে যেতে পারে না। সরকার গঠন হওয়ার পর নারীর নিরাপত্তা নিশ্চিত করা তাদের একটি মুখ্য কাজ ছিল কিন্তু এই পরিস্থিতি তাদের ব্যর্থতার পরিচয় তুলে ধরছে। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত কঠোর পদক্ষেপের মাধ্যমে এই ঘটনাগুলোর বিচার করুন; যেন আমাদের মা-বোনেরা শান্তিতে রাস্তা ঘাটে চলাফেরা করতে পারে।

সংগঠনটির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, এই ঘৃণ্য ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ও রহস্যজনক নীরবতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।

তিনি আরও বলেন, অপরাধীদের আশ্রয়দাতা, মদদদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কোনোভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই অবিলম্বে সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।

এছাড়াও মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনাসহ নরসিংদী, পাবনা এবং সারাদেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্রশক্তির অন্যান্য নেতা-কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

ধর্ষণের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে জাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬