ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৫ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে শহীদ আবু সাঈদের সহপাঠী এবং তাঁর ভাই ও বোন খুনিদের দ্রুত বিচারের দাবি জানান।

শহীদ আবু সাঈদের বড় ভাই বলেন “আজকে এখানে দাঁড়িয়েছি কারণ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। পুলিশের তৎকালীন এসি ইমরান এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে; চার্জশিটে তাঁর নাম যুক্ত করা হয়নি। তাঁকে কী কারণে বাদ দেওয়া হলো? শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এর আগেও ন্যায়বিচারের দাবিতে অনেক মানববন্ধন করেছেন, কিন্তু এখনো কোনো রায় পাওয়া যায়নি। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে দ্রুত এই মামলার রায় প্রদান ও কার্যকর করা হোক।”

শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন “আমরা আবু সাঈদ হত্যা মামলার বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা চাই না। আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা চাতক পাখির মতো এই বিচারের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন, এই মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।”

অন্য এক শিক্ষার্থী রহমত আলী বলেন “জুলাইয়ের শহীদদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। অথচ এত দিন পার হওয়ার পরও তাঁর বিচারের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়েই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি ছিল আবু সাঈদের বিচার, যা এখনো সম্পন্ন হয়নি। আমরা অতি দ্রুত এই বিচার প্রক্রিয়ার সমাপ্তি চাই।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬