সংবাদ শিরোনাম ::
তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল

বেরোবিতে রদবদল: জামায়াতপন্থী রেজিস্ট্রার বিদায়, বিএনপিপন্থী অধ্যাপকের দায়িত্ব গ্রহণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমান। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ-এর নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে তাঁর জন্য বরাদ্দ পরিবহন সুবিধাও বন্ধ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন ছুটির পরদিন রোববার সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী-এর সঙ্গে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার দফায় দফায় বৈঠক হয়। সেখানে রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি ওঠে। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. হারুন অর রশিদ বলেন, শনিবার তাঁকে এক শিক্ষক ফোন করে অফিসে না আসতে বলেন। তবে তিনি রোববার অফিসে গেলে তাঁকে সরে যেতে বলা হয়। পরে ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম তাঁর দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। একই দিন বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করতে গেলে তাঁকে জানানো হয়, তাঁর পরিবহন সুবিধা বন্ধ করা হয়েছে। পরে তিনি রিকশায় বাসায় ফেরেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম বলেন, তিনি একটি মিটিংয়ে ছিলেন। তবে রেজিস্ট্রারের বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রেজিস্ট্রারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এসেছে। বিষয়টি বিবেচনা করে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ নভেম্বর ড. হারুন অর রশিদ এক বছরের জন্য চুক্তিভিত্তিক রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। পরে তাঁর মেয়াদ আরও এক বছরের জন্য নবায়ন করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের একাংশ শুরু থেকেই চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন।

এর আগে ২০২২ সালের ২০ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো এক চিঠিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পূর্ণকালীন নিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে, কাজীর ভূমিকা ও ফৌজদারি অভিযোগ

বেরোবিতে রদবদল: জামায়াতপন্থী রেজিস্ট্রার বিদায়, বিএনপিপন্থী অধ্যাপকের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১২:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬