ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি সংবাদেই মিলল বিমলার আশ্রয়ের আশা, সহায়তা নিয়ে হাজির প্রশাসন কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন ডোবায় মিলল সাবেক মেম্বারের ছেলের লাশ, হত্যার অভিযোগ হোসেনপুরে ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক রামগতিতে মাটির নিচে মিলল ৩টি মর্টারশেল, পুলিশি হেফাজতে পাঁচবিবির ইউএনও মহিলা এমপি আন্নাকে উপহার দিলেন গাছের চারা বদলি-বাণিজ্যের অভিযোগে আলোচনায় সাবেক বনমন্ত্রী ও তাঁর ছেলে

অত্যাচারী ও জালেমের জুলুম থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবী (সা.)

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৯৪৭ বার পড়া হয়েছে

মানুষের জীবনে নানা সময় কঠিন মুহূর্ত আসে। কখনো কখনো প্রভাবশালী বা অত্যাচারী ব্যক্তির রোষানলে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মুমিনের একমাত্র ভরসাস্থল মহান আল্লাহ। রাসুলুল্লাহ (সা.) উম্মতকে অত্যাচারী শাসকের ভয় বা শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে মহান আল্লাহর সাহায্য চাওয়ার একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন।

হাদিস শরিফে বর্ণিত আছে, যখন কেউ কোনো জালেমের বা অত্যাচারী শাসকের জুলুমের ভয় করে, তখন সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘‘তোমাদের কেউ অত্যাচারী শাসকের ভয় করলে সে যেন এই দোয়া পড়ে।’’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস নং: ৫৪৫)।

দোয়াটি হলো:

আরবি:
اللَّهُمَّ ربَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، كُنْ لِي جَاراً مِنْ فُلاَنِ بْنِ فُلاَنٍ، وَأَحْزَابِهِ مِنْ خَلاَئِقِكَ، أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ يَطْغَى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاؤُكَ، وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতিস সাবয়ি, ওয়া রব্বাল আরশিল আজিম। কুন লি জারান মিন ফুলানিবনি ফুলানিন, ওয়া আহজাবিহি মিন খালাইকিকা, আইয়াফরুতা আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াত্বগা, আজ্জা জারুকা, ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা ইল্লা আনতা।

(দ্রষ্টব্য: ‘ফুলানিবনি ফুলানিন’ এর জায়গায় যার কাছ থেকে ভয়ের আশঙ্কা, তার ও তার বাবার নাম উচ্চারণ করতে হবে বা মনে মনে তাদের কথা স্মরণ করতে হবে)

বাংলা অর্থ:
হে আল্লাহ! আপনি সাত আকাশের রব, আপনি মহান আরশের রব। আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুক এবং তার বাহিনী থেকে আপনি আমাকে আশ্রয় দিন। যেন তাদের কেউ আমার ওপর আক্রমণ বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রয় শক্তিশালী, আপনার প্রশংসা তো অতি মহান। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।

বিপদ-আপদে এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ বান্দাকে জুলুম ও অত্যাচার থেকে হেফাজত করেন বলে ইসলামি স্কলাররা অভিমত দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

অত্যাচারী ও জালেমের জুলুম থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবী (সা.)

আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬