ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক

জকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১৬ হাজার ৩৬৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জকসু সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

খসড়া তালিকা অনুযায়ী ৪১টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে। ভোটার তালিকা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগে মোট ভোটার ৪২৬ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলায় ৪৭৪ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৪৩ জন, রসায়নে ৫৫২ জন, সিএসইতে ৩৪৬ জন, ড্রইং অ্যান্ড পেইন্টিংয়ে ১১৯ জন।

এছাড়া অর্থনীতিতে ৪২৪ জন, ইংলিশে ৪৯৭ জন, ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ১৬৯ জন, ফাইন্যান্সে ৬১৬ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৫৩ জন, পরিবেশ বিদ্যায় ৪০৮ জন, ইতিহাসে ৪৮৩ জন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটে মোট ভোটার ২৪৩ জন। এদিকে ইসলামের ইতিহাসে ৪৬৮ জন, ইসলাম শিক্ষায় ৪৩৭ জন, আইন বিভাগে ৫৮৫ জন, ম্যানেজমেন্টে ৯৭০ জন, মার্কেটিংয়ে ৫৯৮ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, গণিত বিভাগে ৫৩২ জন, মাইক্রোবায়োলজিতে ২৮০ জন, সংগীতে ২৩৬ জন, ল এবং ফার্মেসি বিভাগে রয়েছেন ২৬৬ জন ভোটার।

দর্শন বিভগে ৪৪৩ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০৪ জন, প্রিন্ট মেকিংয়ে ১০৪ জন, সাইকোলজিতে ৪৫৩ জন, লোকপ্রশাসন বিভাগে ৪৬১ জন, ভাস্কর্যে ৭৫ জন, সমাজকর্মে ৪৬৭ জন, সমাজবিজ্ঞানে ৪৬৯ জন, পরিসংখ্যানে ৫২৯ জন, নাট্যকলায় ১৭৮ জন ও প্রাণিবিজ্ঞানে ৪৯১ জন ভোটার রয়েছেন। নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, বিভাগ ও ইনস্টিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় আগামী ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর।

এদিকে, খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগেই স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে বলে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভাগ ও কমিশনের ভুল বোঝাবুঝির ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে। প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ

জকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ১৬ হাজার ৩৬৫

আপডেট সময় ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫