ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার অজিত কুমার গুহ কলেজ জাতীয়করণ চান শিক্ষার্থীরা আত্রাইয়ে অটোভ্যান ছিনতাই, ভ্যানসহ একজন গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরোধে বেরিয়ে এলো কাস্টমস কর্মকর্তা লিপি ও তার ভাই এনামুলের সম্পদের চাঞ্চল্যকর তথ্য বরগুনার গৌরীচন্নায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক তারেক রহমান গর্তে পড়েছেন, তাঁকে পড়তে দাও: নাসীরুদ্দীন পাটওয়ারী টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের ডেমোক্র্যাটদের ঠেকাতে আগাম প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ

বগুড়ায় রাইস মিলে দুই হাজার টন অবৈধ ধানের সন্ধান

বগুড়ায় মেঘনা গ্রুপের নির্মাণাধীন রাইস মিলে প্রায় ২ হাজার মেট্রিক টন ধান অবৈধভাবে মজুদের প্রমাণ মিলেছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মানিকচক এলাকায় অভিযান শেষে এমন তথ্য জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম।

স্থানীয়রা জানান, বগুড়া সদর উপজেলার মানিকচক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মাণাধীন অটো রাইস মিল রয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে মিলে একাধিক ট্রাকে ধান আসছে এমন খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযান চালান।

এসময় ৩৪ ট্রাকে প্রায় ৬৫০ টন এবং মিল ক্যাম্পাসে এক হাজার ৪৫০ টন ধান পাওয়া যায়। এসব ধান মজুদ এবং মিল চালুর কোনো বৈধ লাইসেন্স না থাকায় ধানগুলোকে অবৈধ হিসেবে উল্লেখ করে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়। এ বিষয়ে তানভীর ফুড লিমিটেডের সিনিয়র ডিজিএম প্রকৌশলী কেতাউর রহমান বলেন, ‘আগামী ১ জানুয়ারি থেকে মিলে পরীক্ষামূলক ধান ভাঙ্গা শুরু হবে। মিলে প্রতি ঘণ্টায় ৪০ মেট্রিক টন ধান প্রয়োজন।

তাই এক হাজার ৪০০ মেট্রিক টন ধান ট্রাকে করে আনা হয়েছে। লাইসেন্স না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই সপ্তাহের মধ্যেই সব ধরনের লাইসেন্স পেয়ে যাব। এজন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে ধান মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ধান মজুদ, মিল চালু, পাইকারি বা খুচরা এমনকি আমদানিকারকের কোনো লাইসেন্স পাওয়া যায়নি। এই ধানগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির

বগুড়ায় রাইস মিলে দুই হাজার টন অবৈধ ধানের সন্ধান

আপডেট সময় ০৮:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২