ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

তিন মাস আগে বিসিবি সভাপতির মসনদে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই জানিয়েছিলেন, লম্বা সময় বোর্ডে থাকার ইচ্ছে নেই। তবে সে সিদ্ধান্ত বদলে এবার তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিসিবির আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে লড়াই করবেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অবকাঠামো ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন বুলবুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।’

পরে বিকেলে নির্বাচন প্রসঙ্গে আরেক দফা গণমাধ্যমের সামনে এসে বুলবুল জানান, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, প্রাথমিকভাবে বেশ কিছু সাফল্য দেখতে পেয়েছি। আমার এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে যে প্রোগ্রামগুলো চলছে, মনে হয়েছে সেগুলো হাফ-ডান (অর্ধেক) রেখে ফেলে যেতে পারি না। আমি চেষ্টা করব, সবার কাছে আবেদন করব, যেন আমাদের এই কাজগুলো সফল করতে পারি। সে লক্ষ্যে আমি কন্টিনিউ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘এক নম্বর (কারণ) অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ভালোবাসা, যেটা পাচ্ছি। দুই নম্বর মনে হয়েছে চালিয়ে যাওয়া এই মুহূর্তে জরুরি। না হলে এ সমস্ত কাজগুলো বিফলে চলে যাওয়ার সম্ভাবনা আছে।’

এদিকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবালও। সাবেক সভাপতি ফারুক আহমেদও থাকবেন এই দৌড়ে। তবে এরই মধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে, বিসিবির আগামী নির্বাচনে লড়াইটা হতে পারে তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের।

তবে বিষয়টিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন না বর্তমান সভাপতি। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে, যেমন ফারুক ভাইয়ের নাম শুনছি, তামিমের নাম শুনছি। তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তামিমকে নিয়ে যা বললেন বুলবুল

আপডেট সময় ১২:২১:০১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫