ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

তাইজুল-মিরাজের হাত ধরে দিন শেষে বাংলাদেশের স্বস্তি

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা শুধুই বাংলাদেশের হতে পারত। কিন্তু আজ বুধবার ক্যাচ মিসের মহড়ায় দিনটি রাঙাতে পারেনি টাইগাররা। সাগরিকায় চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ারের অর্ধ-শতকে প্রথম দিনটির লাগাম সমানে-সমান। দিন শেষে ভারতের সংগ্রহ ১ম ইনিংসে ৬ উইকেটে ২৭৮ রান।

আয়ার ৮২ রানে অপরাজিত। দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজ ফেরান অক্ষর প্যাটেলকে (১৪)। তাতেই স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসানের মিরাজের স্পিনে দিনটা হাতছাড়া হয়নি টাইগারদের।

নিজের ২২ রানে থাকা অবস্থায় ফিরতে পারতেন পূজারা। কিন্তু নুরুল হাসান সোহান নিতে পারেন নি তার তুলে দেওয়া ক্যাচ। এরপর সোহান মিস করেছেন আয়ারের ক্যাচও। তখন তার সংগ্রহে ৩০ রান। ক্যাচ মিস করেছেন পেসার এবাদতও, ৬৭ রানে ব্যাট করা অবস্থায় সেই আয়ারের ক্যাচ ফের ছেড়েছেন সিলেটের এই পেসার।

অথচ দিনের প্রথম সেশনটা বাংলাদেশ শুরু করেছিল স্বপ্নের মতো। লোকেশ রাহুল (২২), শুভমান গিল (২০) এবং বিরাট কোহলিকে (১) ফিরিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন টাইগার বোলাররা। এরপর ৮৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। দুপুরের খাবার শেষে মাঠে ফিরে অবশ্য দলীয় ১১২ তে ব্যক্তিগত ৪৫ রান করে  ফিরে যান রিশব পান্ত।

প্রথম দিন শেষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২ এবং খালেদ আহমেদ নেন ১টি করে উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

তাইজুল-মিরাজের হাত ধরে দিন শেষে বাংলাদেশের স্বস্তি

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২