কবির হোসেন শান্ত কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিব এ মতবিনিময় সভায় যোগ দেন। জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার আমীর হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজনেস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ এর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াতে ইসলামী লাকসাম উপজেলার আমীর হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা
-
মনোহরগঞ্জ (কুমিল্লা) স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- ৬৪২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























